shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কাতারে কুমিল্লা সমিতির ইফতার মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মার্চ ২০২৪, ১১:৩৮

.

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা সমিতি কাতার। দেশটির রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম তালুকদার বাবু, জালাল হাছান, আয়ুব আলী, বায়েজিদ হোসেন শামীম, নোমান ইউসুফ, বাছির খানসহ অনেকে।

এ সময় কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বরূপ কুমিল্লা সমিতির লোগো খচিত মগ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইসলামি আলোচনা ও দোয়া পরিচালনা করেন মুফতি ফজলুর রহমান ত্বোহা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।