স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ মার্চ ২০২৪, ১২:৩২
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।
দূতাবাসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দেন সিনিয়র সাংবাদিক তাইজুল ফয়েজ, বাংলা টিভির প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, নিউজ ২৪ এর প্রতিনিধি জহিরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান মুন্না, এস এ টিভির প্রতিনিধি কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার, যমুনা টিভির প্রতিনিধি রুমন আহমেদ নিরব।
এ সময় উপস্থিত ছিলেন— দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে নীতি ও আদর্শে অটল ছিলেন। প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত আসুদ আহমদ সবসময় প্রবাসীদের সুখে- দুখে পাশে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি, মুসলিম অভিবাসীদের জন্য কবরস্থানের জায়গার অনুমতি, অনিয়মিত প্রবাসীদের বৈধতা করণসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com