shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে আল হারামাইন পারফিউম গ্রুপের ইফতার মাহফিল

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪, ১১:১৮

.

গত ২৪ মার্চ আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানি এবারো প্রায় ৮  হাজার লোকের বিশাল আয়োজনে  ইফতার মাহফিলের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। 

বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। 

আয়োজক আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ  ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক সাথে হাজার হাজার মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম। 

ইফতার মাহফিলে আরব  আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় নাগরিকরা সপরিবারে  অংশ গ্রহণ করেন। 

ইফতারের আরব আমিরাতের সকল প্রদেশ থেকে বাংলাদেশ সহ স্থানীয় লোকাল ভিন্ন দেশের অতিথিদের জন্য রুচিসম্মত বাহারি খাবারের আয়োজন করেন,রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।