shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র জেএসজি সহ-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনের মা মনছূরা বেগমের মৃত্যুতে শোক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২৪, ১২:১৯

.

জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি যুক্তরাষ্ট্র এর সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক নেতা শরীফ উদ্দিন এর মমতাময়ী মা বাংলাদেশ সময়  গত রবিবার,২৪ মার্চ রাত ৮টায় হ্নদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাপসনিঊজ ।

৮০ বছর বয়সী মনছুরা বেগম মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে, নাতি - নাতনি, আত্মীয় - স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যুক্তরাষ্ট্র জে এস ডি নেতা শরীফ উদ্দিন এর মায়ের মৃত্যুতে, যুক্তরাষ্ট্র জে এস ডি'র পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি  গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন সামসুঊদদীন আহমেদ শামীম জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ)”র বাংলাদেশ নেতাসহাজি আনোয়ার হোসেন লিটন এবং  আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিনের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ প্রমূখ ।

মরহুমা মনছূরা বেগম গত দুই বছর থেকেই নিউইয়র্ক এ শরীফ উদ্দিন ও যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তার ছোট ছেলের বাসায় আসা যাওয়ার মধ্যেই ছিলেন। গত দুই মাস পূর্বে নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ এর উদ্দেশ্যে নিউইয়র্ক থেকে বাংলাদেশে যান। বিমানের ফিরতি  টিকেটে সহসায় ফেরত আসারও নির্দিষ্ট তারিখ ছিল। কিন্তু আর আসা হলো না।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।