shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

টরন্টোতে বিশ্ব নাট্য দিবস পালনের উদ্যোগ গ্রহণে আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মার্চ ২০২৪, ১২:০৪

.

কানাডার টরন্টোতে ডেনফোর্থের উন্দাল রেস্তোরাঁয় ‘বিশ্ব নাট্য দিবস‌’ উদযাপ‌ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টরন্টোর বাংলা নাট্য ও নৃত্যদলের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন সেলিম চৌধুরী, ইমামুল হক কিসলু, মেহরাব রহমান, ইত্তেলা আলী, অরুণা হায়দার, ম্যাক আজাদ, মিথুন রেজা, ইত্তেজা টিপু, পারভেজ চৌধুরী, ওয়ালী ইসলাম, নয়ন হাফিজ, কাজী হেলাল, জাহান ও মাহমুদুল ইসলাম সেলিম।

বিস্তা‌রিত আলোচনা শে‌ষে সিদ্ধান্ত হয় বাংলা নাটক চর্চাকারী‌ সংগঠ‌নগুলো যৌথভাবে ‘কানা‌ডিয়ান বাংলা থিয়েটার অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘সি‌বি‌টিএ’ নামে এ বছর টরন্টোতে বিশ্ব নাট্য দিবস উদযাপন করবে। ২৭ মার্চ কানাডায় কর্মদিবস হওয়ায় টরন্টোর সব নাট্যবন্ধু ও সুহৃদজনকে নিয়ে ‌বিশ্ব নাট্য দিবস পালন করা হ‌বে ৩০ মার্চ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।