shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে জমে উঠেছে ঈদ বাজার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ এপ্রিল ২০২৪, ২৩:০২

.

সংযুক্ত আরব আমিরাতে রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব বিভিন্ন মার্কেট।  দেশের মতো প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড় এখন বিপণিবিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে।

আমিরাতে ৯ এপ্রিল ৩০ রোজা পূর্ণ হবে। ওইদিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ১০ এপ্রিল (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৯ অথবা ১০ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতের বিভিন্ন শপিংমলে গিয়ে দেখা যায়, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি, চাহিদাও বেড়েছে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণিবিতান থেকে আরেক বিপণিবিতানে।

এদিকে ঈদ সামনে রেখে আমিরাতের বিভিন্ন মার্কেট সাজিয়েছে পাঞ্জাবির পসরা। নতুন নকশায় রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবি দুবাইয়ের মার্কেটগুলোতে ক্রেতাদের নজর কাড়ছে।

বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয় কর্মীরা জানিয়েছেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। আমিরাতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এ ধারা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিংমলে বাংলাদেশি পণ্যের সমাহার দেখা যাবে বলে মনে করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।