shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ এপ্রিল ২০২৪, ২৩:০৬

.

মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসকে সেন্টু ও সহসভাপতি খাইরুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে এসকে সেন্টু বলেন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন শুধু মুন্সিগঞ্জের নয় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের সকল প্রবাসীদের প্রয়োজনে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। প্রবাসীদের কল্যাণেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মো. মোস্তাফিজ, আমিনুল ইসলাম, ড. মিজান, মো. আলম, ইকবাল, রিশাদ বিন আবদুল্লাহ (হৃদয়), মো. রুবেল, মো. কামাল, জুলহাস, মো. সবুজ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মশিউর রহমান লিংকন, চাঁদপুর জেলা সমিতির মোশাররফসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।