shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২৪, ১১:০৮

.

মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ১৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৬ জন নথিবিহীন বিদেশি নাগরিককে আটক করেছে।

ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছে। স্থানীয়দের থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে ১১৫ জন বিদেশির মধ্যে বাংলাদেশের ২৩ জন, ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজনকে আটক করা হয়েছে।

২১ থেকে ৪৯ বছর বয়সী সন্দেহভাজনদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। তবে এর মাঝেও থেমে নেই ধরপাকড় অভিযান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।