shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  এম. শাহেদ সারওয়ার, আমিরাত প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪, ১১:০২

.

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসের রেকর্ড পরিমাণ অতিবৃষ্টির কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ সমিতি শারজাহ।

শনিবার (২০ এপ্রিল) শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে ৫০০ শতাধিক প্রবাসীদের মাঝে খাবার ও পানীয় দ্রব্য বিতরণ করা হয়।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করে কনস্যুলেটের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান৷

এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গির, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।