shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সোমালিয়া জিম্মিদশা থেকে মুক্ত জাহাজ এমবি আবদুল্লাহ ও সুস্থ শরীরে নাবিকরা আমিরাতে শারজাহ হামরিয়া বন্দরে জেটিতে ভিড়েছে

  এম. শাহেদ সারওয়ার, আমিরাত প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৭

.

বহু কাঙ্ক্ষিত সোমালিয়া জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত সারজাহ্ আল হামরিয়া বন্দরে পৌঁছালে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি,এম, জামাল হোসেন। এই সময় জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ, দেশবাসী সহ সবাইকে ধন্যবাদ জানাই। এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রেস বিফ্রিং এ বলেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিকরা সুস্থ আছেন। তাদের মানসিক অবস্থাও ভালো আছে।                                                                                                           

সোমবার (২২ এপ্রিল) বিকেলে আজমানের রেডিসন হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান রাষ্ট্রদূত। সংবাদ সম্মেলনের আয়োজন করেন দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল। এসময় রাষ্ট্রদূত আরও বলেন, উদ্ধার হওয়া জাহাজটি অক্ষত রয়েছে। বাংলাদেশ মিশন তাদের সকল প্রকার সহযোগিতায় কাজ করে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত কেএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং আমিরাতের প্রশাসনিক কর্মকর্তাদের অনেক সহযোগিতা পেয়েছেন।

May be an image of 6 people and text that says 'এমভি আব্দুল্লাহ আমিরাতে সারজাহ আল হামরিয়া বন্দরে পৌঁছালে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি,এম, জামাল হোসেন।'

উল্লেখ্য যে গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। কিন্তু এই মুহূর্তে তারা চাইলে বাইরে আসতে পারবেন না। কারণ, আরব আমিরাতে প্রবেশের জন্য এখনও তাদের ভিসা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। জাহাজের মালিকপক্ষ জানায়, এখন জাহাজের কয়লা খালাসের প্রক্রিয়া শুরু হবে। খালাস হতে আনুমানিক পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে। এরপর নতুন করে কার্গো ভর্তি করার পর দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হবে।                                                                                                                                                                                   

এদিকে, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটির আজমান প্রদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।