shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

৪ দিনের ব্যবধানে আমিরাতে ও সৌদিতে নদিমপুর গ্রামের দুই প্রবাসীর অকাল মৃত্যু

  এম. শাহেদ সারওয়ার, আমিরাত প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৫

.

গত ২১ ও ২৫ এপ্রিল ২৪ রবিবার ও বৃহস্পতিবার সৌদি আরবে মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ লোকমান চৌধুরী চট্টগ্রাম রাউজান উপজেলার নদিমপুর গ্রামের দুই প্রবাসী মাত্র ৪দিনের ব্যবধানে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের মোহাম্মদ কামিল চৌধুরী বাড়ির মুহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে মুহাম্মদ শাহজাহান চৌধুরী ও একই গ্রামের জমিদার সোনা মিয়া চৌধুরীর বাড়ির মরহুম এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ লোকমান চৌধুরী । 

May be an image of 1 person and text that says 'সৌদি প্রবাসী মোহাম্মদ শাহাজাহন চৌধুরী'

সৌদি প্রবাসীর ছোট ভাই থেকে জানা গেছে রবিবার তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে অল্প দূরে সন্ধ্যা সাড়ে ৭টায় অপর বন্ধুর সাথে কথা বলার সময় হঠাৎ হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

অপরদিকে আমিরাত প্রবাসী তাঁর চাকুরীস্থল আবুধাবি থেকে তাঁর ছেলেদের সাথে শারজাহ রোলা এলাকায় সাক্ষাত করতে এসেই হার্ট অ্যাটাকে করলে পাশ্ববর্তি আল কাসিমিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। 

সৌদি প্রবাসী মরহুম শাহজাহান চৌধুরী প্রবাসে সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সদস্য সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান আলীর বড় ভাই।                                    

আরব আমিরাতের আবুধাবি প্রবাসী মরহুম মোহাম্মদ লোকমান চৌধুরীও সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ-উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে জড়িত ছিলেন।                                                

সৌদি আরব ও আরব আমিরাতে তাঁরা দুইজনে দীর্ঘদিন যাবৎ প্রবাসে দিনাতিপাত করে তাদের নিজ কর্মে নিয়োজিত ছিলেন। তাঁদের হঠাৎ অকাল মৃত্যু খবর শুনে গ্রামের প্রবাসীরা হতবম্ভ হয়ে পড়ে। দুইদেশের আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ দেশে পাঠানো হবে।                   

এইদিকে তাঁদের এই অকাল মৃত্যুতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।