shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বার্সেলোনায় সি ফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৪, ২৩:১৯

.

স্পেনের বাণিজ্যিক শহর বার্সেলোনায় সি ফুড এক্সপো গ্লোবাল-২০২৪ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বার্সেলোনায় বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু ফিরা বার্সেলোনায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ লাল ফিতা কেটে প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

এ সময় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন, বার্সেলোনার অনারারি কনস্যুলেট থেকে লাইয়া পেদ্রো ও জর্জিনা পেদ্রো এবং স্পেনের বাংলাদেশি সাংবাদিক ও ব্যবসায়ীসহ বাংলাদেশের শীর্ষ সি ফুড রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন।

সি ফুড এক্সপো গ্লোবালের এবারের ৩১তম সংস্করণে বাংলাদেশের সি ফুড রপ্তানিকারক ১০টি কোম্পানির পাশাপাশি বাংলাদেশ থেকে সিফুড রপ্তানিকারক এজেন্ট, সিফুড সম্পৃক্ত ব্যক্তি-প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

সিফুড এক্সপো গ্লোবালে এবার জাহানাবাদ সিফুড লিমিটেড, আনরাজ ফিস প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এম ইউ সি ফুডস লিমিটেড, সবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স লিমিটেড, ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মডার্ন অ্যান্ড ব্রাইট সি ফুড লিমিটেড, রোজেমকো ফুডস লিমিটেড, বিডি সিফুড লিমিটেড এবং ফরিদ নাইন স্টারস অ্যাগ্রো ফুডস (বাংলাদেশ) এই কোম্পানিগুলো অংশগ্রহণ করছে।

প্রসঙ্গত, ২৩ এপ্রিল শুরু হওয়া এই মেলা ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত মোট তিনদিন চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।