shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

চীনে বাঙালি সংস্কৃতি তুলে ধরল শিক্ষার্থীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৪, ১০:৫২

.

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চীনের ঝেচিয়াং নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ১৬তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল পারস্পরিক উপলব্ধি, সম্প্রীতি এবং অগ্রগতি।

প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক, জাতিগত কারুকাজ, খেলার ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে তাদের দেশের সংস্কৃতি প্রদর্শন করে। তবে উৎসবে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থী ও দর্শনার্থীদের হাতে ও গালে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা অঙ্কন।

বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার, দেশীয় দ‍র্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায় রসগোল্লা, পাটিসাপটা ও পুলি পিঠা, গাজরের হালুয়া, বুন্দিয়া, সেমাই, সিঙ্গারা, ডিমপিঠা, চিকেন কারি, পোলাও এবং বিশেষ স্বাদের চটপটি।

সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া সারমিন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন মিজানুর রহমান, মো. মারুফ, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মিনহাজুল তাহমিদ, এস এম আদনান, হাবিব হাসান শাকিল ভূইয়া ও জিনিয়া।

বাংলাদেশ, চীন, মরক্কো, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইয়েমেন, আফগানিস্তান, আজারবাইজান, বেনিন, তানজানিয়া, নাইজেরিয়া, গিনি, ঘানা, নামিবিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, কঙ্গো, ইথিওপিয়াসহ ২৬টি দেশ অংশ নেয় সাংস্কৃতিক উৎসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।