shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আমিরাতের আবুধাবিতে 'তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি' প্রবাসী ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

  এম. শাহেদ সারওয়ার, আমিরাত প্রতিনিধি ০১ মে ২০২৪, ১৭:১১

.

প্রবাসী থেকে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে সাহায্যের পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় সব সময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পথ চলা শুরু করেছে সামাজিক সংগঠন "তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি প্রবাসী ঐক্য পরিষদ" 

শুক্রবার (২৬ এপ্রিল) আবুধাবির লেক পার্কে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির প্রবাসীদের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। 

নগরীর আল নাফিল রেষ্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় আহবায়ক মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরীর আহ্বা‌নে উক্ত বৈঠ‌কে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে বক্তব্য রাখেন- মোহাম্মদ ই‌লিয়াছ চৌধুরী, মোহাম্মদ মোজাফফর চৌধুরী, মোহাম্মদ সে‌লিম চৌধুরী, ইসমাইল চৌধুরী, সাহাদাৎ আলম চৌধুরী, আইয়ুব চৌধুরী, ইব্রাহিম চৌধুরী,   মানিক চৌধুরী, বেলাল চৌধুরী,  সাইমন চৌধুরী, মাসুম চৌধুরী এবং আব্দুল্লাহ চৌধুরীসহ প্রমুখ। 

অনুষ্ঠানে আমিরাতের দুবাই, শারজাহ এবং আজমান থেকে আসা সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠান পরিনত হয়ে উঠে একখন্ড তাজ মোহাম্মদ চৌধুরী বাড়িতে। শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজনের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।