স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ মে ২০২৪, ১৬:২৬
টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মতবিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷
৫ মে রবিবার সন্ধ্যায় কাতারের রাজধানীর দোহার নাজমা রোজ বাংলা রেস্টুরেন্ট এর হলরুমে টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টিভিএন ২৪ টিভির বিশেষ প্রতিনিধি শামীম আহমদ৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মহম্মদ রাজীব, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউসুফ পাঠারে লিংকন, দোলন খান, সাদ্দাম হোসেন, বেলাল মিয়া, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত, ব্যবসায়ী সুজন পালসহ আরো অনেকে ৷
এ সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com