shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মে ২০২৪, ১০:৫২

.

সিঙ্গাপুরে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (২৭ এপ্রিল) সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কের বারলিয়ারশেডে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০০৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাবেক ছাত্রদের নিয়ে গঠিত হয় এ সংগঠন, যা সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে কাজ করছে।

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩১ উদযাপন অনুষ্ঠানে চার শতাধিক অতিথির আগমন ঘটে। বাংলাদেশের খ্যাতিমান অতিথিদের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। বিপুল উপস্থিতি বর্ষবরণ উৎসবকে করে তোলে প্রাণবন্ত এবং উৎসবমুখর।

বর্ষবরণ উৎসব সাজানো হয়েছিল বৈশাখের গান, নৃত্য, লাকি ড্র, অডিয়েন্স অ্যাঙ্গেজিং গেমসহ নানা আয়োজনের দিয়ে। আগত অতিথিদের জন্য ঘরোয়া রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের জন্য পদ্মার ভাজা ইলিশের সঙ্গে পান্তা ভাত, বাহারি রকমের ভর্তার আয়োজন করা হয়। বিকেলে জলখাবারের জন্য ছিল সিঙ্গারা, সমুচা, ভেজিটেবল রোল, নাগেট ও মসলা চা। রাতের খাবারের পর্ব সাজানো হয়েছিল খাসির রেজালা, পোলাও রোস্ট ও সবজি দিয়ে।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান তার বক্তব্যে সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানিয়ে তিনি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশি সম্প্রদায় তৈরির ওপর জোর দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডালিমুজ্জামান সবাইকে শুভেচ্ছা জানান এবং পুরোনো বছরের সব গ্লানি ভুলে সবাইকে নতুন করে শুরু করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।