shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

কানাডায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সঙ্গীতানুষ্ঠান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২৪, ১০:৫৮

.

কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডার উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার (৪ মে) টরন্টোর দুর্গাবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত বজ্রে তোমার বাজে বাঁশি শীর্ষক এই আয়োজনে সংস্থার শিল্পীরা রবীন্দ্রনাথের গান এবং কবিতা এবং নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চেয়ারপার্সন ওয়াহিদ আজগর, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক আজিজুল মালিক, সঙ্গীত শিক্ষক এবং খ্যাতিমান সঙ্গীত শিল্পী আলিমুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত গানের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।