shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপের প্রিজন কমিশনারের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২৪, ১১:১৫

.

মালদ্বীপের কমিশনার অব প্রিজন হাসান জারির সঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রোববার (৫ মে) তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মালদ্বীপের কারাগারে বন্দি থাকা বাংলাদেশের নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা, চিকিৎসা, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা বিষয়ের আলোচনা হয়। এছাড়া, বাংলাদেশি বন্দিদের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা ঘোষণা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, হত্যা, শিশু নির্যাতন, মাদক, মারামারি ইত্যাদি মামলায় মালদ্বীপের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।