shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বাংলাদেশি এক স্কুল শিক্ষার্থীর স্কুলে যাওয়া গাড়িতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২৪, ১৬:৩৪

.

প্রবাসে কিছু কিছু করুণ ঘটনা মানুষের অন্তরে নাড়া দেয়। সে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে শারজাহস্থ আল সাহাবাহ ইবনে সীনা স্কুলে পড়ুয়া এক বাংলাদেশী ক্ষুদে শিক্ষার্থীর করুণ মৃত্যুতে।

 গত সোমবার (৬ই মে) সকালে সুস্থভাবে স্কুলের উদ্দ্যেশ্যে ভাড়া করা গাড়িতে করে বাসা ত্যাগ করে শিশুটি। 

গাড়িটিতে আশেপাশে থেকে পিকআপ করা অন্য ছাত্রদের নিয়ে স্কুলে নিয়ে গেলে শিশুটি গাড়িতে ঘুমিয়ে পড়ায় অন্য শিশুদের সঙ্গে গাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়া হয়নি। 

চালক (মহিলা) ভালভাবে না দেখেই গাড়ি লক করে বাসায় চলে আসেন। প্রায় ৭ ঘন্টার পর বিকালে স্কুল শিক্ষার্থীদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গাড়ি খুললে শিশুটিকে গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে মৃত অবস্থায় দেখতে পায়। 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় গণমাধ্যমে শিশুটির মৃত্যুর খবর এসেছে। এ ঘটনায় শারজাহ আল ওয়াসিদ পুলিশ ষ্টেশনে মামলা হয়েছে এবং সোমবারের ওই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্লবার মুনতাসীরের জানাজা শেষে শারজাহ কবরস্থানে দাফন করা হয়।   

নিহত ৭ বছর বয়সী মুনতাসির শারজাহ স্থানীয় ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। শারজাহ জুলেকা হাসপাতাল এলাকায় বসবাসরত প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজের ২ মেয়ে ও মনুতাসীরই একমাত্র ছেলে সন্তান ছিল। তাঁদের দেশের বাড়ি রংপুরে বলে জানা গেছে।   

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে গাড়িটি স্কুল শিক্ষার্থী বহনের জন্য অনুমোদন ছিল না। সেজন্য এসব লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে করে স্কুল শিক্ষার্থীদের যাতায়াত করতে নিষিদ্ধ করা হয়েছে।

সবশেষে জানা যায়, গাড়ি চালক মহিলাকে পুলিশ গ্রেফতার করলেও শিশু মুনতাছিরের বাবা মা মানবিকতার পরিচয় দিয়ে চালক মহিলাকে সব রকম দায় থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে ইতিহাস রচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।