shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ই এম আকাশের উদ্যোগে কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটি দর্শকদের সাথে মতবিনিময় সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ মে ২০২৪, ১৮:১২

.

টিভিএন২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের উদ্যোগে কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটি দর্শকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। 

উপস্থিত অতিথি ও দর্শকরা টিভিএন২৪ টিভির সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন। এসময়  টিভিএন২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন নিউইয়র্ক থেকে আগত বিশেষ প্রতিনিধি শামীম আহমদ৷ 

এ সময়  বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা জাকির হোসেন বাবু, মোল্লা মো. রাজ রাজীব, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, ইঞ্জিনিয়ার মো. সেলিম, সাংবাদিক তামিম রায়হান, ইউসুফ পাঠালে লিংকন, আমিন বেপারি,  দোলন খানসহ এ সময়সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ 

 এ সময় রাষ্ট্রদূত ও  কমিউনিটির  নেতারা টিভিএন২৪ টিভির  সফলতা কামনা করেন  এবং  কাতার প্রতিনিধির কাজের প্রশংসা করেন৷  

ভিডিও লিংক এ পাওয়া যাবে  : https://we.tl/t-jhqenS31so

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।