এম. শাহেদ সারওয়ার, আমিরাত প্রতিনিধি ১১ মে ২০২৪, ২৩:০১
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সংগঠক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে দুবাইয়ে নির্বাচনী জনসভা করেছে আরব আমিরাতস্থ হাটহাজারীবাসী।
শুক্রবার ১০মে দেরা দুবায়ের পাঞ্জাব দরবার রেস্টুরেন্টের হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ তালুকদার ভুট্টু, মাওলানা রায়হান শরীফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভা পরিচালনায় ছিলেন ফয়জুল ইসলাম করিম।
এতে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মিজান। বক্তব্য দেন যথাক্রমে মোহাম্মদ সাদেক হোসেন সুখন, মোঃ পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম সিআরপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ ফরহান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইসমাইল গনী চৌধুরি, মাওলানা ফজল কফি চৌধুরী, শিমুল মোস্তফা সিআইপি, নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর, শাহজান চৌধুরী, মোহাম্মদ সাইফুল করিম, মিনহাজুর রহমান, আব্দুল হামিদ, মোঃ লিয়াকত আলী, আক্তার হোসেন মুন্না, মোহাম্মদ জিয়া।
উক্ত জনসভায় বক্তারা বলেন আগামী ২১ মে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, নির্ভীক ও পরোপকারী, রাজনীতিবিদ আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থনে ভোট দেয়ার লক্ষ্যে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই হাটহাজারীবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
পরে মোনাজাতের মধ্য দিয়ে আলহাজ্ব ইউনুস গণি চৌধুরীর আনারস মার্কা প্রতীকের ২১ তারিখের বিজয় কামনা করে উক্ত জনসভা সম্পূর্ণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com