shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ

  হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি ১৬ মে ২০২৪, ১২:৩১

.

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক কর্মকান্ডের বিরোদ্ধে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের কার্যকরী কমিটি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদ মূখর হয়ে উঠেছেন। খবর বাপসনিউজ ।

ইতিমধ্যে তারা মাঠে ময়দানে সিদ্দিকুর রহমানের অগঠনতান্ত্রিক কার্যক্রমকে প্রতিরোধ করতে নানা মূখী  কর্মসূচি গ্রহন করেছেন বলে জানা যায়।

বাপসনিউজের  প্রতিনিধি জানান , জনাব ড. সিদ্দিকুর রহমান কার্যকরী কমিটির শুন্য পদ পুরণের নামে সম্পুর্ণ অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক ভাবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী কমিটি ও দলীয় প্রধানের অনুমোদনকে অবজ্ঞা করে অযোগ্য ও নানাভাবে বিতর্কিত  ব্যক্তিদের দিয়ে শুন্য পদ পুরণ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন । 

দলীয় প্রধানের দিক নির্দেশনা অবজ্ঞা করে সিনিয়র নেতৃবৃন্দকে ডিঙ্গিয়ে জুনিয়র নেতৃবৃন্দকে উঁচ্চ পদে পদায়ন করার ফলে দলের চেইন্ অব কমান্ড সম্পুর্ণ রুপে ভেংগে পড়েছে বলে যায় ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ইতিমধ্যে ড . সিদ্দিকুর রহমান এসব নিয়োগ বানিজ্য এবং দলের ঐক্য ও ভাবমূর্তি বিরোধী নানা কর্মকান্ডের  অভিযোগ দলীয় হাইকমান্ড বরাবরে তথ্যপ্রমাণ সহকারে উপস্হাপন করেছেন বলে একটি বিশ্বস্হ সূত্রে জানা গেছে । তাদের একটাই দাবী নতুন কমিটি ।

বাপসনিউজ প্রতিনিধি আরও জানিয়েছেন যে , গত মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্ট্রার বিপ্লব বড়ুয়া যুক্তরাস্ট্র সফর করেন । জনাব বিপ্লব বড়ুয়ার সফরের  সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী কমিটির  সদস্যরা  জনাব ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক কর্মকান্ডের বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদ কর্মসুচির ঘোষনা দেন । 

অপর দিকে ড. সিদ্দিকুর রহমান একই দিনে জনাব বিপ্লব বড়ুয়ার সাথে মতবিনিময় সভার আয়োজন করেন ।

এই সভাকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমানের সমর্থক নতুন পদ পদবীধারিরা তাদের মূল্যায়নের নানা কল্প কাহিনী প্রচার করতে থাকলে বিষয়টি যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে চরম বিশৃংখলার সৃষ্টি করে । এক পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ  ড. সিদ্দিকুর রহমানের এহেন কার্যকলাপ জনাব ব্যারিস্ট্রার বিপ্লব বড়ুয়ার নজরে আনলে তিনি যুক্তরাস্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনার  উদ্যোগ গ্রহন করেন । 

খবর নিয়ে জানা যায় ঐ সভায়  জনাব বিপ্লব বড়ুয়া পরিস্কার ভাবে  জানিয়ে দেন দলীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা কার্যকরি কমিটির দুই  তৃতিয়াংশ সদস্যের অনুমোদন ব্যতীত শুন্য পদ পুরণ কার্যকরী হবে না এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী ।

তিনি আরও জানিয়ে দেন যে তার সাথে যে মতবিনিময় সভা অনুস্ট্তি হবে সেখানে সভাপতি ড . সিদ্দিকুর রহমান ছাড়া আর কাউকে পরিচয় কিংবা বক্তব্যের সুযোগ দেওয়া হবে না । এমনকি সিদ্দিক সাহেবও এই সভায় বক্তব্য দিয়ে এই সিদ্ধান্তের প্রতি ঐক্যমত পোষণ করেন ।এমতাবস্হায় জনাব বিপ্লব বড়ুয়া সবাইকে এক হয়ে ঐ সভায় যোগ দানের আহ্বান জানান এবং সে অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সবাই অংশ নিলে সভাটি স্বতঃস্ফুর্তা পায় এবং এর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন । 

বাপসনিউজ প্রতিনিধি আরো ও জানান জনাব বিপ্লব বড়ুয়া চলে যাওয়ার পর ড. সিদ্দিকুর রহমান তার অসাংগঠনিক কর্মকান্ড আবারও  শুরু করেন । তিনি ইতিমধ্যে শুন্য পদে অবৈধ নিয়োগ প্রাপ্তদের যুক্তরাস্ট্র আওয়ামীলীগ , নিউইয়র্ক স্টেইট ও মহানগরের সভা গুলোতে পরিচয় করিয়ে দিচ্ছেন । এর ফলোশ্রুতিতে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দ আবারও  এক জরুরী সভায় মিলিত হন এবং তারা  ড. সিদ্দিকুর রহমানের এহেন কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন ।
তাদের ঘোষিত কর্মসূচি সম্পর্কে বাপসনিউজ  প্রতিনিধি জানান , 

১। যথাযত  মর্যাদায়  প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ।

২।আগামী ১৯ শে ২০২৪,মে  রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটের ড্রাইভারসিটি প্লাজায় সন্ধা ৭টার সময় এক  বিশাল প্রতিবাদ সভা অনুস্টিত হবে ।

৩।আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলীয় গঠনতন্ত্র নির্দেশিত পন্হায় তলবী সভা অনুষ্টানের উদ্যোগ গ্রহন করবে ।

৪। ২৩ জুন ২০২৪,বাংলাদেশ আওয়ামী লীগের  আসন্ন ৭৬তম  প্রতিষ্টা বার্ষিকী স্বতঃস্পুর্ত ভাবে পালনে নানামূখী কর্মসূচী নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হবে ।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন , ড. প্রদ্বীপ রন্জন কর , সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , রমেশ নাথ,মহি উদ্দিন দেওয়ান , হাছিব মামুন , মোহাম্মদ আলী ছিদ্দিকী , এডভোকেট শাহ মোঃবখতিয়ার আলী,এমএ করিম জাহাংগীর,কায়কোবাদ খান,আশাফ মাসুক,আকতার হোসেন,জালাল উদ্দীন জলিল,শেখ আতিকুল ইসলাম ,হুমায়ুন চৌধুরী ,গোলাম খাঁন লিপ্টন , সাহিদুল ইসলাম , নাজের আলী , আব্দুল ওহাব জোয়ারদার ,খোরশেদ খন্দকার ,, শাহ সেলিম ,, শ্যামল চন্দ্র , শহিদুল হক রাসেল প্রমুখ।টেলিফোনে সংযোগ অংশনেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ।                           

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং  সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।