মোহাম্মদ সেলিম, আরব আমিরাত প্রতিনিধি ১৯ মে ২০২৪, ১০:০৭
গত শুক্রবার (১৭ মে) দুবাই দেরা গোল্ড মার্কেট এলাকায় বাংলাদেশি মালিকানাধীন টুকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালিজী পারফিউমসের নতুন শোরুম উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন- দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. মাহাবুব আলম মানিক, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, সি আই পি সোহেল রানা,সহ সাংবাদিক, রাজনৈতিক, বাংলাদেশ কমিউনিটির অনেকেই আমিরাতের ভিসা জটিলতা দ্রুত সমাধানের আহবান জানান রাষ্ট্রদূতের কাছে
এসময় কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, মরুর বুকে বাংলাদেশীদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। তারা পর্যায়ক্রমে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করছেন। এই ব্যবসা ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক এ প্রত্যাশায় তিনি বলেন, আমিরাতে আরো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হবে অনেক বাংলাদেশীর।
প্রতিষ্ঠানের পরিচালক সিআইপি মোহাম্মদ মাহাবুব আলম মানিক জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে ৭’শ বাংলাদেশির কর্মসংস্থান ভিসা জটিলতা কাটিয়ে উঠলে দেশ থেকে আরও ব্যবসা সম্প্রসারিত হলে এখানে আরো কর্মসংস্থানের সুযোগ হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, দৈনিক প্রায় ৫ হাজার বোতল পারফিউম তৈরির সক্ষমতা আছে তার ফ্যাক্টরিতে।
প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে গর্বের। তবে এসব উদ্যোক্তাদের যদি দেশের মধ্যেও বিনিয়োগ করার সুযোগ করা যায় তাহলে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারবে এইসব প্রবাসী ব্যবসায়ীরা।শেষে আগত অতিথিদের নিজ কোম্পানির পারফিউমস উপহার দেন প্রতিস্টানের পরিচালক মোহাম্মদ মাহাবুব আলম মানিক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com