মোহাম্মদ সেলিম, আরব আমিরাত প্রতিনিধি ২২ মে ২০২৪, ২৩:২২
বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ -সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ দূতাবাস আবুধাবী।
মঙ্গলবার (২১মে) আবুধাবীস্হ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা ও আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত মান্যবর রাষ্ট্টদূত মোহাম্মদ আবু জাফর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের মাননীয় মন্ত্রী সুলতান আল শামসি।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন আমিরাতে নিযুক্ত অন্তত ৫০ দেশের রাষ্ট্রদূত ও তাঁদের পরিবারবর্গ, দূতাবাস, জনাতা ব্যাংক, বিমানের উধ্বত্বন কর্মকর্তাগণ ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com