shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

বাহরাইনে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০২৪, ১১:৩৭

.

বাহরাইনে বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দেশটির রাজধানী মানামা গাল্ফ গেইট হোটেলে এ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন আকবর হোসেন এবং সভাপতিত্ব করেন ফিরোজ আলম কিরণ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাঠ করেন মো. সেলিম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাবেক উপদেষ্টা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, আহসান মাসুদ, সুলতান হাওলাদার, শাহজাহান, নাসির উদ্দীন তালুকদার, বাবুল মিয়া, আব্দুল হামিদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন যুব নেতা মোস্তাক আহমেদ, সুমন শাকিল, কবির মাহমুদ, হারিছ খলিফা।

আলোচনা শেষে দেশ জাতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।