shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর নামে এক বাংলাদেশি নিহত

  এম. শাহেদ সারওয়ার, সংযুক্ত আরব আমিরাত থেকে ০৫ জুন ২০২৪, ১২:৩৩

.

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ জুন) রাত ১টার দিকে দুবাই-আল আইন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর এক প্রবাসী আত্বীয়। নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৫৫)। বাবার নাম মফিজুল্লাহ কোম্পানি, বাড়ি সন্দ্বীপের ২ নং মুছাপুর ওয়ার্ডের সালামত সুকানি বাড়ি।

নিহতের এক আত্বীয় জানান, দীর্ঘদিন যাবৎ আমিরাতের দুবাই প্রবাসী মোহাম্মদ আলমগীর ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই রাতে হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করতে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে দুবাইমুখী স্থানীয় আরবের একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

বিশ্বস্থ সূত্রে জানা যায় যে, নিহত আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে জীবনযাপন করছিলেন। তার এই করুণ মৃত্যুতে তার আত্বীয়স্বজনসহ প্রবাসীরা শোকাহত হয়ে পড়েন। উল্লেখ্য যে নিহত মোহাম্মদ আলমগীর প্রায় এক বছর আগে তিনি তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন। বাংলাদেশে তার তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।

বর্তমানে নিহত আলমগীরের লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।