shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

এলাকার মানুষের পাশে থাকলে প্রবাসী হয়েও বিপুল ভোটে বিজয়ী হওয়া যায়'

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ১১ জুন ২০২৪, ১৭:১৮

.

এলাকার মানুষের পাশে থাকলে প্রবাসী হয়েও বিপুল ভোটে বিজয়ী হওয়া যায়। দুবাইয়ে নুরুন্নবী রওশনকে দেয়া সম্বর্ধনায় বক্তারা

প্রবাসী হয়ে দেশে কম গিয়েও এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক দানবীর আলহাজ্ব নুরুন নবী রোশন। কারণ তিনি এলাকায় কম গেলেও সময় মত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। সমাধান করার চেষ্টা করেছেন। মানুষও তার কথা মনে রেখেছে। তাই ফটিকছড়ি নানুপুর ইউনিয়নে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা প্রবাসীরা তাকে অভিনন্দন জানাই। 

গত ৯ জুন দুবাই ওয়েস্টার্ন পাল ক্রীক  হোটেলে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক তাকে দেয়া সংবর্ধনায় বক্তারা এ কথা বলেন। 

দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি জসীম উদ্দীন পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত  অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব নুরুন নবী রোশন।

 
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি  প্রকৌশলী আবু জাফর চৌধুরী সিআইপি। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি  ইসমাইল গনি চৌধুরী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, আরব আমিরাত আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌ: আবু হেনা চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মো: আমির হোসেন, সারজা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আরশাদ হোসেন হিরো, প্রকৌশলী মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রবাসী শাখার সাধারণ সম্পাদক হামিদ আলী প্রমুখ। 

বক্তব্য রাখেন মাসুদ ফারহান জুয়েল, শাহজাহান চৌধুরী, ইউএই যুবলীগের নেতা  মো. মিজান,আরাফাত লিমন, ইয়াসিন আরাফাত, আবুল কালাম, মোঃ মনসুর, মোহাম্মদ বাপ্পি,মোহাম্মদ  সবুর প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।