shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতসন্ধ্যা ও সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুন ২০২৪, ১১:৪২

.

কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্জে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে আমরা সবাই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতসন্ধ্যা ও সংবর্ধনা। 

এ উপলক্ষ্যে "আমরা সবাই" সংগঠনটি ক্যালগেরির উৎসব সুইটস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রুপক দত্ত, সহ-সভাপতি জয়ন্ত বসু, উপদেষ্টা গোপাল সেন, অনিন্দ্য পাল, অয়ন চন্দ সহ অন্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ন্ত বসু। 

সংগঠনের সভাপতি রুপক দত্ত তার বক্তব্যে বলেন, উপমহাদেশের রবীন্দ্রসংগীতের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত ও কিংবদন্তি এই শিল্পীকে আমরা আগামী ২২ জুন সংবর্ধনা দিতে যাচ্ছি। এছাড়াও ওই দিন সন্ধ্যায় একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। স্মৃতি মধুর ও আনন্দঘন মুহূর্তকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন শিল্পী তার গান ও নিজস্ব অবয়বে। আমরা আশা করছি ইউনাইটেড চার্জ পরিণত হবে এক খন্ড বাংলাদেশে। ইতোমধ্যেই আমরা প্রবাসী বাঙালিদের ব্যাপক সাড়া পেয়েছি।

উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদক প্রাপ্ত হবার পর এটি তার প্রথম কানাডা সফর। এর আগেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।