shopner bd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
×

ঈদুল আযহার খুশী

  ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ১৬ জুন ২০২৪, ১৭:০৫

.

হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন 

লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছে করিতে আল্লাহকে স্বরণ । 
সবাই করছে পবিত্র কাবা শরীফ মক্কা মদিনা আরাফায় গমন ॥
হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন ॥

ঈদুল আযহা খুলে দেয় বিশ্বের সকল দরজা আল্লাহকে করিতে স্বরণ 
আল্লাহ্‌র ভালবাসা দয়া অনুকম্পা পাওয়ার মহান কাজ করিবে ধারন ।
করিবে নামাজ আদায় পবিত্র কাবায় মক্কা মদিনা আরাফার আমন্ত্রন ॥ 
হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন ॥

দুনিয়ার সব প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লির আরবে একত্রে সমাগম
লাব্বাইক আল্লাহু ধ্বনীতে আকাশ বাতাস পাতাল সাগর মর্ত্য করে কম্পন
সব ফেরেস্তারা নেমে আসে মর্ত্যের ধূলায় আল্লাহ্‌র বান্দাদের করিতে বরণ ।
হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন॥

বিশ্বের শ্রেষ্ঠ মহামানব শেষ নবী হযরত 
মুহাম্মাদ সঃ এর কবর করবে জিয়ারত 
শয়তানকে মারবে পাথর ছুঁড়ে 
আল্লাহ্‌র দরবারে 
করবে মুনাজাত
পাইতে সবার নাযাত । 
এক সাথে কোটি মুসলমানের আল্লাহ্ ধ্বণীতে মিশে যায় আকাশ সাগর পবন।
হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন॥

ঈদুল আযহা নিয়ে আসে আল্লাহ্‌র প্রতি বান্দার অপরিসীম ভালবাসা
আল্লাহ্‌র হুকুম মেনে অনুগত হওয়ার পরম চরম আত্মত্যাগের অমোঘ ভাষা 
হযরত ইব্রাহিমের নিজ হাতে নিজ পুত্র ইসমাইলকে কুরবাণীর অমর দর্শন । 
হজ্বের খুশীতে আবার নাচিয়া উঠিছে সাগর আকাশ ভূবন ॥

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।