shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আ. লীগ

  হাকিকুল ইসলাম খোকন ১৮ জুন ২০২৪, ১৫:৫৩

.

গত ১২ জুন, বুধবার রাত ৮টায়  নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্টিত হয় । 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন ও  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্টিত এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। ।খবর বাপসনিউজ ।

সভায় আগামী ২২শে জুন ২০২৪,শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে  ৭৫তম দলের প্রতিষ্টা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

অনুষ্টান সূচিতে থাকবে আলোচনা সভা , রাত বারটা এক মিনিটে জন্মদিনের কেক কাটা , বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বিশ্ব দরবারে যথাযথ ভাবে উপস্থাপন করা ।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনাস্হা প্রাপ্ত সভাপতি ড.সিদ্দিকুর রহমানের ইন্দনে আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যক্তি কতৃক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ানকে অপদস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় । ড.সিদ্দিকুর রহমান ও তাঁর সাঙ্গ পাঙ্গদের এহেন অনৈতিক ও দলের ভাবমূর্তি বিনষ্টকারি অপকর্ম গুলি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । 

সভায় বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনের সহধর্মিনী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি মুর্শেদাজামানের পুত্রের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রমকে আরও গতিশীল করা ।

বাঙালি জাতি সত্ত্বার উন্মেষ , স্বাধীকার আন্দোলন , গনতন্ত্র প্রতিষ্টার আন্দোলন , সর্বপোরি দেশের আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডঃ প্রদীপ রঞ্জন কর।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র  যুগ্ন সম্পাদক নিজাম চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম ,ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য কায়কোবাদ খান ও  খুরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন  আহমেদ চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুব্রত তালুকদার , মুর্শেদা জামান ,শেখ হাসিনা মন্চের সভাপতি আব্দুল জলিল, শ্যামল চন্দ ,গোলাম খাঁন লিপ্টন , শহিদুল ইসলাম , সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক পান্না, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান আবুল কাশেম ,আব্দুল মুকিত,হুমায়ুন খান, মনোয়ার হুসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ,ইউকে যুবলীগ নেতা শামিম আহমদ ।                                                                 আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং  সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।