হাকিকুল ইসলাম খোকন ২১ জুন ২০২৪, ১৮:৪৭
জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি'র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ব্যক্তিগত সস্ত্রী ও ছেলেসহ এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।
গত ১৮ জুন ২০২৪, মংগলবার,বিকাল ৫:৩০ মিনিটে তিনি স্ত্রী ও ছেলেসহ নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে জে এস ডি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে সামছু উদ্দিন আহমেদ শামীম তাগের অভ্যর্থনা জানান।খবর বাপসনিউজ ।
জাতীয় সমাজতান্ত্রিক দল - জে এস ডি'র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্ত্রী ও ছেলেসহ তাঁর এ ব্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্রে মাসাধিকাল অবস্থান করবেন। এ সময়ে তিনি নিউইয়র্ক, নিউজার্সী, প্লোরিডা, বাহামাস, টেক্সাস, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড ও ভেরজেনিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ করার পাশাপাশি দলের নেতা - কর্মী, শুভাকাঙ্খী এবং কমিউনিটির সাথে মতবিনিময় করবেন এবং আত্মীয় - স্বজন, বন্ধু - বান্ধবদের সাথে দেখা করবেন।
যুক্তরাষ্ট্র অবস্থানকালীন সময়ে তার সাথে যোগাযোগের ফোন নাম্বার ৯২৯-- ৭০৮ - ৬৪৯৬ এবং হোয়াটস্এপ নাম্বার ৮৮-০১৯১-৭৭৯-৫৯৬৭ এ যোগাযোদ করুন ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com