shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেন বিএনপির দোয়া মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২৪, ০০:০০

.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য তাৎক্ষণিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (২৩ জুন) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে স্পেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিল শুরু হয়। 

শুরুতে কোরআন তিলাওয়াত ও মিলাদ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। শেষে মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, বিএনপি নেতা হেমায়েত খান, সোহেল আহমদ সামছু, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মতিন, আব্দুল মোতালেব বাবুল, জাকিরুল ইসলাম জাকি, শহিদুল ইসলাম, আসাদ আলী ও সুজন মুন্সি প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।