shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আবুধাবি বিগ টিকেটে বাংলাদেশের ৩৬ বন্ধু মিলে জিতলেন ৫০ কোটি টাকা

  এম. শাহেদ সারওয়ার, ইউএই প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০

.

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’  আবুধাবি র‍্যাফল ড্র লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতেছেন বাংলাদেশের চট্টগ্রামের ৩৬ আল আইন প্রবাসী বন্ধু। নিয়মানুসারে লটারিটি কেনা হয় প্রবাসী নূর মিয়া শামসু মিয়া (ফারুক) এর নামে। তারা সবাই  আমিরাতের আল আইনে থাকেন।

 মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আবুধাবিতে র‍্যাফল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে নূর মিয়া শামসু মিয়ার (ফারুক) নাম। লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার সমান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি ও তাদের অপর বন্ধুরাসহ। তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরাহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

গতমাসের আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। সেপ্টেম্বর মাসের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার। তার হাতেই বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়ার (ফারুক) নাম ওঠে।

বিগ টিকিট আবুধাবি র‍্যাফল ড্র  লটারির একটি টিকিটের দাম ৫০০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।