ই এম আকাশ, কাতার ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৩
কাতারে রন্ধন শিল্প দিয়ে প্রবাসে ভাবমূর্তি অর্জন করছেন প্রবাসী বাংলাদেশীরা, আজ বৃহস্পতিবার দুপুরে কাতারের মদিনা খলিফা এরিয়া ভিজিটে এসে প্রবাসীদের খোঁজখবর নেন ও এই মন্তব্য করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম৷ এ সময় বাংলাদেশি একটি নতুন প্রতিষ্ঠান ফুড পার্ক ডাইস রেস্টুরেন্ট
এর পিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন৷
প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশীদের যে কোন উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ দূতাবাস দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশেরদের সাথে আছেন, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ৷
সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতি করেন মোহাম্মদ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর মোহাম্মদ আমির এম বি আল কাবি, আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ, মোঃ আবু বকর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রমুখ৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com