ই এম আকাশ, কাতার ২৫ নভেম্বর ২০২৪, ২২:২৪
সম্প্রতি জমকালো আয়োজনে, বাংলাদেশি সমবয়সী ব্যাচমেট ( SSC 2002 and HSC 2004, Bangladesh ) এর বন্ধু ও পরিবারের মিলন মেলা হয়ে গেল La Mison hotel , Doha Qatar এ । কাতার এ বসবাসরত বন্ধুদের এ আয়োজনে যোগ দিয়েছিল নিউ ইয়র্ক , থাইল্যান্ড, ও বাংলাদেশ থেকে বন্ধুরাও।
পৃথিবীর বিভিন্নদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমবয়সি প্রায় ৪৭০০০বন্ধুদের পরিবার হয়ে উঠেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ “ SSC 2002 AND HSC 2004, Bangladesh” ।
বাংলাদেশসহ সারাবিশ্বে বিভিন্ন সময়ে তারা মেতে উঠে আনন্দ উৎসবে । ২০১২ থেকে শুরু হওয়া এ পরিবারটির কাতার প্রবাসী বন্ধুরা ২০১৭ সাল থেকে গ্রুপের মাধ্যমে কানেক্টেড হয়ে , দেশের বাহিরে ও একটি পরিবার হয়ে উঠেছেন । প্রতিনিয়ত তারা সুখে দুখে পারস্পরিক সম্পর্কিত থাকা, ছোটখাটো গেট টুগেদার ও সামাজিক কাজে অংশগ্রহণ তো থাকছেই, বছরে দু একবার গ্রান্ড গেট টুগেদার ও করে থাকেন তারা । তারই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর “Buddies day out, আয়োজন করেন।
দুপুর থেকেই ভেন্যুতে বন্ধুদের উপস্থিতি ও দায়ীত্বরত বন্ধু “জিন্নাত ও মোতাহের”এর কাছ থেকে সুভেনীর , টিশার্ট, কুপন সংগ্রহের সরগরম মুহুর্তটি মুহূর্তেই শান্ত সুন্দর হয়ে যায় সঞ্চালক “ইমন” এর ভয়েস শুনে । মুল অনুষ্ঠান শুরুর আহ্বানে বন্ধু ও অতিথিরাও মনোযোগী হয়ে , শান্ত পরিবেশ তৈরী করে সহযোগিতা করেন।
কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেই, পৃথিবী থেকে বিদায় নেয়া বন্ধুদের জন্য দোয়া করেছেন উপস্থিত সকলে।কো-অর্ডিনেটর মাসুম, বাংলাদেশ থেকে আগত আসিফ খান, ইব্রাহীম কবীর, নিউ ইয়র্ক থেকে আসা মিজানুর শাওন , থাইল্যান্ড থেকে আসা সাফ্ফি তিতাস, অনুষ্ঠানের আহ্বায়ক আদিব রহমান , সুমাইয়া মাহমুদ সহ অনেকেই স্মৃতি রোমন্থন করতঃ আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য করেন। সবার কণ্ঠে বন্ধুত্বকে টিকিয়ে রেখে প্রজন্ম থেকে প্রজন্মে ০২-০৪ এর সেতু বন্ধন করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩৭-৩৮ বছেরের বন্ধুদের মেলায় চমকে দিতে হঠাৎ ই আগমন করেন তাদের চাইল্ডহুড ক্রিকেট হিরো, বাংলাদেশ ক্রিকেট টিমের সবেক সফল অধিনায়ক “জনাব আমিনুল ইসলাম বুলবুল “ । তাকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠেন , ভির জমে যায় কুশল বিনিময় ও সেলফি তোলার জন্য । অল্প সময়ের উপস্থিতিতে তিনি স্মৃতিচারণ ও ০২-০৪ এর জন্য শুভকামনা জানিয়ে, অতিথিদের সাথে অনুভুতি শেয়ার করেন ।
অত্যন্ত জাকজমকপূর্ণ এ আয়োজনে এসোসিয়েট পার্টনার হিসেবে বন্ধু এন্থনী গোমেজ, এ আর সুমন, রাইয়ান জিয়া , ইন্জি: ইয়াকুব খন্দকার, মোবারক হোসেন, মো: রাসেল, পারভেজ নুর, সাখাওয়াত রোমেল, আদিব রহমান, মো: মাসুম , আমিনা নাসরিন জুথী’র বর রুবেল হোসেন ইভেন্ট পার্টনার, ও মিডিয়া পার্টনার কে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
উল্লেখ্য অনুষ্ঠানটির অর্গানাইজেশনে ছিল “0204 Organising council “ ইভেন্ট পার্টনার “ রোমানা হাইপার মার্কেট, মিডিয়া পার্টনার “ আকাশ মিডিয়া ভুবন “। অর্গানাইজিং কাউন্সিলের প্রেসিডেন্ট “জিয়াউর রহমান টিটু “ তার বক্তব্যে সকল পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তার কাউন্সিলের এটাই প্রথম ও সুন্দর প্রোগ্রাম উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
“জয়নাল আবেদীন জয়” (এডমিন ০২০৪), তার বক্তব্যে গ্রুপের নানাবিধ সামাজিক ও মানবিক প্রজেক্ট ও মিশন নিয়ে কথা বলেন। উল্লেখযোগ্য প্রজেক্ট গুলোর মধ্যে -
“Warm love “ - শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ “Silent Smile” -ঈদ ও পুজায় সুবিধা বঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরন। “Run for humanity “ প্রাকৃতিক দুর্যোগে ত্রান কার্যক্রম । “Gratitudes “ অসহায় বন্ধু ও পরিবারকে সহায়তা প্রদান। “পুনর্বাসন “- দুর্যোগ পরবর্তী বিপদগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান ।“শিক্ষা উপকরন বিতরন” “Free health camp” ছাড়াও তাদের রয়েছে
“Blood Bank 0204” প্রয়োজনে সশরীরে রক্তদান / যোগান দেয়াই এর মুল উদ্দেশ্য ।
উল্লেখিত সকল প্রজেক্টে কাতারের বন্ধুদের সতস্ফুর্ত অংশগ্রহণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন …. এর পরে হঠাৎ ই সারপ্রাইজ দিলেন উপস্থিত সকলকে । ০২০৪ পরিবারের প্রতি ডেডিকেশন ও ভালোবাসা বিলিয়ে দেয়া হাজারো যোগ্য বন্ধুদের মধ্যে মাত্র ৩ জন কে নতুন করে এডমিন প্যানেলে সহকর্মি হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি, যার মধ্যে কাতার প্রবাসী ও বাংলাদেশী বন্ধুদের প্রান চৌধুরী আদিব রহমান ও রয়েছেন বলে তিনি জানান। “ মুহূর্তেই অডিটরিয়ামের সবাই আনন্দে নেচে উঠে ।
এরপরই বন্ধুদের সঙ্গে ছবি তুলার ভিড় লেগে যায়, তাছাড়া ও কেউ একক ছবি, কেউ গ্রুপ ছবি, ফটোবুথ সহ ছবি—
কেকের সাথে ছবি ও কেক কেটে আনন্দে উল্লাসিত হয় অডিটোরিয়াম । বন্ধু জয় ও সুজনের পরিবেশনায় গানের তালেতালে নেচে-গেয়ে উল্লাস করেন সবাই ।
শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। বন্ধু মাসুমের সৌজন্যে কাপল “লাঞ্চ” ভাউচার ও Romana hyper market এর সৌজন্য টিভি সহ অন্যান্য আকর্ষণীয় গিফট ছিল অংশগ্রহণকারীদের জন্য।
সর্বশেষ নৌকা ভ্রমণ -সাথে নাচানাচি ও হৈ-হুল্লোড় করেই ভাঙ্গে বন্ধুদের মিলন মেলা। একে একে ছুটে যান নিজ নিজ গন্তব্যে। সবাই সঙ্গে নিয়ে যান আস্থা-বিশ্বাসে ভর করে বন্ধুদের নিয়ে দীর্ঘপথচলার বার্তা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com