shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কাতারে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ইফতার উপহার সামগ্রী বিতরণ

  ই এম আকাশ, কাতার ০৬ মার্চ ২০২৫, ১৩:৩৪

.

কাতারে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ইফতার

উপহার সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে  নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা  কাজী আরিফুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, ইফতার উপহার সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনআকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান ই এম আকাশ৷ 

সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিংকনের পরিচালনায়  বক্তব্য রাখেন, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, এ সময় ইফতার মাহফিলে আসা অসহায় প্রবাসীদেরকে
ইফতার উপহার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়৷ 

এ সময় রাষ্ট্রদূত বলেন,  আকাশ মিডিয়া ভুবনের এই আয়োজনকে স্বাগতম জানাই , ধন্যবাদ জানাচ্ছি  আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশকে এবং এ ধরনের আয়োজনে  কাতার প্রবাসী বাংলাদেশীদের  আকাশ মিডিয়ায় সাথে এগিয়ে আসার আহ্বান জানান৷ ইফতার উপহার সামগ্রী
বিতরণ শেষে আগত অতিথি ও  অনুষ্ঠানের কলা কৌশলীরা  সকলে একসাথে ইফতারে যোগদান করেন৷ 

দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন মাওলানা কাউসার৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।