আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
আজমানস্থ এশিয়ান স্পাইসি রেষ্টুরেন্টে নব গঠিত আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি হাসান জাকির।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মাসুদ সারওয়ারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মনসুর সবুর।
বিশেষ অতিথি ছিলেন- ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাছ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. সেলিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো: নুরুল ইসলাম রাশেদ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস নিশাত জাহান, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাছের চৌধুরী প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন- আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক বারেক উজজ্জামান।
আরো বক্তব্য রাখেন- আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমদ মিজানসহ আরো অনেকেই।