shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০১৯, ১৬:৩৮

আজমানস্থ এশিয়ান স্পাইসি রেষ্টুরেন্টে নব গঠিত আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি হাসান জাকির। সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মাসুদ সারওয়ারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মনসুর সবুর। বিশেষ অতিথি ছিলেন- ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাছ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. সেলিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো: নুরুল ইসলাম রাশেদ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস নিশাত জাহান, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাছের চৌধুরী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন- আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক বারেক উজজ্জামান। আরো বক্তব্য রাখেন- আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমদ মিজানসহ আরো অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।