দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

শারজাহস্থ হুদাইবিয়া রেষ্টুরেন্টে নব গঠিত দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি আবু নাচের চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মুমিনুল হক রাসেলের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনছুর সবুর।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি জনাব এমএ বাশার, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সাধারণ সম্পাদক ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব শাহ মো: মাকসুদ,ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাছ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. সেলিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নুরুল ইসলাম রাশেদ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক মিসেস নিশাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক কাজী সালাহ উদ্দীন, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মো. গিয়াস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দীন।
আরও বক্তব্য রাখেন-দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু হাজারী, মো. হারুন, মো. জহির, মো. আরমানসহ আরও অনেকে।