রিয়াদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
সৌদি আরবের রিয়াদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্যে দিয়ে স্থানীয় এক কমিনিউটি সেন্টারে উদযাপিত হয়েছে।
রিয়াদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রিয়াদ যুবলীগ সভাপতি এম এ জলিল রাজা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, কবি ও সাহিত্যিক শাহ জাহান চঞ্চল,বাবুল দাশ,শেখ জামাল, আলমগীর হোসেনসহ আরও অনেকে।
এ সময় রিয়াদ আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপূল সংখ্যক স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে কেক কাটা ও নৈষভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।