ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ওমানে এক অভিজাত হোটেলে ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন জসিম ও সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হান্নান তালুকদার নির্বাচিত হয়েছেন।
কমিটিতে আরও রয়েছে- সিনিয়র সহ সভাপতি হাজী মিছা চৌধুরী, সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন রোকন,সহ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফছার বাবলু।
সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব যে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে তা ধরে রাখতে একযুগে কাজ করার আশাবাদ ব্যর্থ করেন।