shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জয়ের জন্মদিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০১৯, ১১:২৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছামছুদ্দিন আজাদ এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বন্যা দূর্তগতদরে মাঝে ত্রাণ বিতরণ করতে বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সভাপতি ছামছুদ্দিন আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীর ওয়াজেদ জয়ের জন্যই আজকের বাংলাদেশ ডিজিটাল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে এর সুবিধা ভোগে করছে বাংলাদেশের সাধারণ জনগণ। বর্তমানে বাংলাদেশ ৫ম দেশ হিসাবে টেলিকমিউনিকেশন ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ৫জি চালু হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার, জাতিরজনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ভিশন ৪১ এবং এর সুফল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভোগ করা শুরু করেছে। বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে গ্রাম হয়েছে শহর, কৃষি কাজেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্কাইপ, ইমু, টুইটার, ফেসবুক ও ভাইবারের কথা গ্রামের খেটে খাওয়া মানুষও জানতে পারছে আজ। দেখতেও পারছে। অনুষ্ঠানে ড. মাসুদুল হাসান, মুজিবুল মওলা, নুরুল আমিন বাবু, সাখাওয়াত বিশ্বাস, আলী হোসেন গজনবী, আব্দুল হামিদ, জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, আল আমিন আকন, কবির আলী, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজ হায়দার ও হেলাল মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বপ্নের বাংলাদেশ/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।