shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

সৌদি আরবে নিউজ টোয়েন্টিফোর’র বর্ষপূর্তি উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০১৯, ১৮:৩৪

সর্বশেষ প্রযুক্তি নির্ভর ২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। রিয়াদের একটি হলরুমে বাবু নন্দলাল সরকারের সভাপতিত্ব ও আরকান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শওকত ওসমান চৌধুরী। নিউজ টোয়েন্টিফোরের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- ইছা উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, মেহেদী হাসান মুরাদ ও শহিদ মুন্সি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক সেলিম উদ্দিন দিদার, শেখ লিয়াকত আহমেদ, এনামুল হক ভুইয়া, জুনায়েদ মাদবর, নিখিল কান্তি দাস, এম মুফিজুর রহমান, মান্নান মাতবর প্রমুখ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ের মধ্যে দেশে ও প্রবাসে নিউজ টোয়েন্টিফোর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবাসীদের সুখ-দুঃখের সংবাদ তুলে ধরে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে নিউজ টোয়েন্টিফোর এমনটাই প্রত্যাশা করেন আগত অতিথিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।