shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে জয়ের জন্মদিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০১৯, ২২:৩৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ নাতি, ভারত বর্ষের প্রখ্যাত পরমানু বিজ্ঞানি ড. ওয়াজেদ মিয়া এবং জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান বর্তমান সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ২৭ জুলাই বিজয়ের বার্তা নিয়ে জন্মগ্রহন করেছিলেন বলে তার প্রিয় নানা বঙ্গবন্ধু, প্রিয় নাতির নাম রাখেন সজীব ওয়াজেদ জয়। দেখতে দেখতে ৪৮ বসন্ত পার করে, ৪৯ বসন্তে পা রেখেছেন তিনি। সৌদি আরবের রিয়াদে জয়ের প্রবাসী শুভানুধ্যায়ি মুজিব ভক্তরা কেক কেটে তার ৪৯তম জন্মদিন উদযাপন করেন রিয়াদের একটি আবাসিক ভবনে। যার উদ্যোগতা ছিলেন- দেশের জনপ্রিয় টিভি চ্যানেল, ৭১ টিভির সংবাদ দাতা সালাউদ্দিন আহম্মেদ। এতে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি কৃষিবিদ শামিম আবেদিন, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি- গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি- মোহাম্মাদ ইছা উল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাদবর, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি- শওকত ওসমান, সহ সভাপতি নন্দলাল সরকার, প্রবাসী শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান মাদবর,রিয়াদ মহানগর শ্রমিক লীগের সভাপতি ও সাংবাদিক লিয়াকত শেখ, যুবলীগ নেতা নিখিল চন্দ্র শিল, মো. মুরাদসহ আরো অনেকে। বক্তারা বলেন- সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যেই বাংলাদেশ গড়ার ইতিহাসের অংশিদার হয়েছেন। তার হাত ধরেই প্রযুক্তির জ্ঞানে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছেন। আগামীর রাষ্ট্র নায়ক কেবল তিনিই। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ তিনি ও তার মা জননেত্রী শেখ হাসিনা বিনির্মাণ করবেন। প্রবাসীরা দাবি করেন- আসন্ন রংপুরের উপনির্বাচনে সজীব ওয়াজেদ জয়কে প্রার্থী করা হোক। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় ভুমিকা পালন করুক। জননেত্রী শেখ হাসিনাসহ সজীব ওয়াজেদ জয়ের উত্তোর উত্তোর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।