shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নূর চৌধুরীকে ফেরত পাঠাতে রিয়াদে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ আগস্ট ২০১৯, ১২:৩৭

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে নরপিশাচরূপী ঘাতকচক্র। সেই হত্যাকাণ্ড মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে কানাডার সরকারের প্রতি আহব্বান জানিয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চত্তরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১ আগস্ট সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি ও রিয়াদ মহানগর কমিটির নেতৃত্ব ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ), রিয়াদ মহানগর যুবলীগ, রিয়াদ মহানগর শ্রমিকলীগসহ অন্যান্য নেত্রীবৃন্দের এই মানববন্ধনে অংশ নেয়। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত গোলাম মসিহ অসুস্থ থাকায় দূতাবাস মিশন উপ প্রধান ড. মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি হস্থান্তর করা হয়। স্মরকলিপিতে ১৯৮২ সালের সনদ অনুযায়ী কানাডার চার বিভাগীয় অধিকার উল্লেখ করে নূর চৌধুরীর অবৈধভাবে সে দেশটিতে অবস্থানের কথা তুলে ধরা হয়। স্মারকলিপি গ্রহণ করে ড. মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেত্রীত্ব আব্দুস সালাম যে স্মারকলিপি দিয়েছেন তা আমরা যথাযত কর্তৃপক্ষের নিকট পৌছে দিব। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাসে যে স্মারকলিপি প্রদান করতে চায় সে ব্যপারে দূতাবাসের পক্ষ থেকে যথাযথ সহয়তা করা হবে। বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার কানাডার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করি শিগগিরই তা বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি সভাপতি আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শ দিয়ে সমগ্র বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে শিখিয়েছিলেন। কিন্তু ঘাতকেরা তাকে বেঁচে থাকতে দেয়নি। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কানাডায় বসবাসকারী নূর চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে হত্যাকারী দু’জনের মধ্যে অন্যতম। সে একজন আত্মস্বীকৃত খুনি এবং বাংলাদেশের প্রচলিত আইনেও দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধুর হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের কাছে আহ্বান জানিয়ে আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, নূর চৌধুরীকে ফেরত চেয়ে রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাসে আমরা স্মরকলিপি প্রদান করবো। এছাড়াও ১ আগস্টের প্রথম প্রহর থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিনই রিয়াদে আওয়ামী পরিবার বিভিন্ন সামাজিক ও বিভিন্ন সেবামুলক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করবে। এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা ডা: সমির দত্ত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রহমান কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, রিয়াদ মাহমুদ, মো. রিপন সাকের, প্রচার সম্পাদক, রিয়াদ মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ইঞ্জিনিয়ার তানভির আহমেদ এবং হারুন রশীদ আল খারিজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসের এই ঘৃণ্যতম হত্যকাণ্ডের মূল হোতা নূর চৌধুরীকে বাংলাদেশ ফেরত পাঠানোর জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানান ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন- ইসাউল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাদবর, যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহম্মেদ, নিখিল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদসহ অন্যান্য নেত্রীবৃন্দ। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য সৌদি আরব থেকে কানাডা দূতাবাসকে প্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার ঘটনা এটাই প্রথম। আর এ ধরনের ঘটনার অগ্রবর্তী নেতৃত্ব গ্রহণ করলো রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।