shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ আগস্ট ২০১৯, ২৩:৩৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শারজাস্থ হুদায়বিয়া রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবুর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সহ সভাপতি তাজ উদ্দিন,আবুধাবী প্রাদেশিক কমিটির সভাপতি বশির ভূইয়া,মোহাম্মদ আলমগীর আলমসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল প্রাদেশিক ও ইউনিট কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মন্ডলীগণ বর্ধিত সভায় অংশ নেন। সভায় বিভিন্ন শাখা ও ইউনিট কমিটির মাঝে শুন্য হওয়া পদগুলি পূরণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী যুবলীকে আরো গতিশীল করা জন্য সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে সংগঠনকে এগিয়ে নেবার ব্যাপার সকলে পোষণ করেন। সেই সঙ্গে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনিক বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।