স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ আগস্ট ২০১৯, ১৩:২০
কুমিল্লার মাসুমের নেতৃত্বে কিশোরগঞ্জের সৌরভ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সুলাইমান উদ্দিন, টাঙ্গাইলের ইদ্রিস মিয়া, সরোয়ার হোসেন, গৌরনদীর সুমন শিকদার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শ্রম সচিব মেহেদী হাসানের কাছে তাদের এই সমস্যাগুলো খুলে বলেন। মেহেদী হাসান তাদের সমস্যা শোনেন এবং সমস্যা সমাধানের পূর্ণ সহয়তার আশ্বাস দেন।
শ্রম সচিব মেহেদী হাসান বলেন, শ্রমিক ভাইদের সমস্যার কথা শুনেছি এবং তাদের অভিযোগের দরখাস্ত নিয়ে আমরা কাজ করবো। সৌদি আরবের লেবার মন্ত্রণালয় এইসব শ্রমিকদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট আদায়ের জন্য মামলা হবে এবং আমরা এই মামলায় দূতাবাসের লেবার সেকশন সার্বিক সহযোগিতা করবো। এ জন্য শ্রমিক ভাইদের কোনো উকিল নিয়োগ করার প্রয়োজন নেই। মামলা সরকারী ভাবেই পরিচালিত হবে। দূতাবাস সার্বিকভাবে সহযোগিতা করবে এবং কোম্পানি ১৪৬ জন শ্রমিককে বেতন দিতে হবে।
লেবার কোর্টে মামলা করার পরে শ্রমিকদের প্রতি মালিকের কোনো মির্যাতনের সম্ভাবনা থাকলে করণীয় কি এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান বলেন, এরকম আশঙ্কা থাকলে আমরা যখন মামলা করবো তখন সৌদি আরবের ক্রাইসিস ডিপার্টমেন্টকে আমরা অবহিত করবো এবং তারা এটা দেখবে, কোন সমস্যা হবে না।
স্বপ্নের বাংলাদেশ/নূরপ্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com