shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বাহরাইনে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ আগস্ট ২০১৯, ১৫:০৩

বাহরাইনে সৌরভ (২৮) নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় বাহরাইনের হামেদ টাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় সালমানিয়া মেডিকেল লাশ ঘরে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। সৌরভ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নবী নগর থানার বোলাচং গ্রামের সবুজ মিয়ার ছেলে। স্বজন ও দূতাবাস সূত্রে জানা যায়, সৌরভ বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রন প্রতিষ্ঠান লেবার মার্কেটিং রেগুলেটরি অথরিটি (এল এম আর এ)-এর অধীনে ভিসা (প্লেক্সি) লাগিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করে। তার আরও দুই ভাইয়ের সঙ্গে একই রুমে থাকতেন। সোমবার ভোরে যার কাজ করতেন তার ভবনের উপরে সৌরভের ঝুলন্ত লাশ দেখতে পায় সেখানকার লোকজন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায় সৌরভের মৃত্যুর কারন প্রেম ভালবাসা। লাশ সালমানিয়া হিম ঘরে আছে, সকল তথ্য প্রমাণ শেষ হলে, লাশ দেশে পাঠানোর ব্যবস্থা হবে বলে জানিয়েছেন দূতাবাস বাহরাইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।