স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ আগস্ট ২০১৯, ২২:২০
স্থানীয় ও অন্যান্য দেশের লোকদের মত বাংলাদেশি পরিবারগুলো ও কোরবানিতে শরীক হওয়ার জন্য পশু ক্রয় করেন এবং নামাজের পর পর তা জবাই করে দেশের মত ঈদ আনন্দ উপভোগ করেন। হোটেল রেস্তোরাগুলোতে ও ছিল ঈদের আয়োজন। যারা ঈদের নামাজের পর পর কাজে চলে যেতে হয় তারা দেশে যোগাযোগ করে পরিবারের শান্তি আর আনন্দের বাণী শুনাই তাদের ঈদ আনন্দের এক মাত্র শান্তনা। বাকিরা দেশে কথা বলা, বাসায় অবসর সময় কাটানো আর ছুটির দিনগুলোর বিকাল বেলায় বাঙ্গালি অধ্যুসিত এলাকায় মিলিত হয়ে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খুঁজে পান নিজ দেশের ঈদের আনন্দ।
এদিকে অনেকে আত্মীয়ের পরিবর্তে বিভিন্ন মার্কেট ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে উপভোগ করেন বাঙ্গালির ঈদ আনন্দ। এবার এর সাথে নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশ সোশ্যাল ইউনিটি অব বাহরাইন ও সিলেট বিভাগীয় পরিষদ। ঈদের দিন সন্ধ্যা ৭ টা থেকে আয়োজন করেন এক ঈদ উৎসবের। স্থানীয় সালমাবাদ গাল্ফ এয়ার মাঠে বাহরাইন বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ ও ক্লাবে রাতভর চিত্রা বাউল শিল্পীর বাউল গানে মাতিয়ে তুলে।
প্রবাসীরা শত কাজের মাঝে ও বছরের দুটি ঈদটা একটু আনান্দে কাটাতে চাই। নাড়ির টানে দেশে পরিবার পরিজন কে একটু সুখে রাখার জন্য সকল প্রবাসীরা নিরালয় শ্রম দিয়ে যাচ্ছেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com