shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ আগস্ট ২০১৯, ১৫:৪০

শুক্রবার শারজাস্থ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে সংযুক্ত আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবুর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলি বাবুল। বিশেষ অতিথি ছিলেন- শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ও আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব ইসমাইল গণি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মো: আলী,ইউএই যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, ঢাকা টাঙ্গাইল মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামিম আল মামুন এবং দুবাই বঙ্গবন্ধু পরিষদের নেতা হাজ্বী কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন- ইউএই যুবলীগের সহ সভাপতি তাজ উদ্দীন,সহ সভাপতি মো. আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম,ইউএই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ তালুকদার,হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য শামীম, দুবাই প্রাদেশির কমিটির সভাপতি মোস্তফা কামাল শিমুল, সাধারণ সম্পাদক জাহিদুল করিম চৌধুরী, শারজাহ প্রাদেশিক কমিটির সভাপতি প্রকৌশলী এনাম,সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান,আবুধাবী প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার আলম,ফজিরাহ প্রাদেশিক কমিটির সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি মীর আহমেদ, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জিলানী প্রমুখ। শুরুতে মো. হারুনের কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন- ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মো. মিজান। বক্তব্য রাখেন- শারজাহ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদ,সহ সভাপতি মো. নাসির উদ্দীন,সহ সভাপতি আবু বক্কর তাজু,রাস আল খাইমাহ যুবলীগের সহ সভাপতি মো. হারুন, ফজিরা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিটু শীল,আল দাইদ ইউনিট কমিটির সভাপতি ইদ্রিস আলম তালুকদার,সাধারণ সম্পাদক সাইফুল,সানাইয়া ইউনিট কমিটির আহ্বায়ক নাসের চৌধুরী,সদস্য সচিব বাবলু হাজারী,দুবাই যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আবু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, সুনাপুর যুবলীগের সভাপতি মো. জামিল,সাধারণ সম্পাদক মাসুদ রানা, মো. জহির, মো. করিমসহ আরও অনেকেই। সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্যদিয়ে বাঙ্গালী জাতি যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্নকে রুখে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন ইউএই আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা। অতিথিরা বলেন, ১৯৭১ সালে বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দখলদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছিল। পরবর্তিকালে জাতির পিতা সোনার বাংলা গড়ার যে ডাক তিনি দিয়েছিলেন। সেই স্বপ্ন বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে ধংস হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে বাঙ্গলী জাতির ভাগ্যকাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠে।মৃত্যু হয় সোনার বাংলা গড়ার সেই লক্ষ্যও। জাতি হয়ে পরে নেতা হীন। মূলত সেই কারণেই দেশর স্বাধীন তার পরবর্তী সময়ে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। আজ বঙ্গন্ধুর কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তাবায়ানে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাকে এগিয়ে নেবার জন্য দেশে-বিদেশে সকল আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের আহ্বান জানান ইউএউ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সভায় জাতি সংঘে এই প্রথমবার শোক দিবস ও বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএউ যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাবেক কারা নির্যাতিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এস এম শফিকুল ইসলাম,সভায় ইউএই যুবলীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালনের ব্যাপক কর্মসূচি নেবার কথাও জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।